শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফ্ফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি

চট্টগ্রামের মিরসরাইয়ে র‍্যাবের অভিযানের সময় বিস্ফোরণে দু'জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের চট্টগ্রামের মিরসরাইয়ে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযান চালানোর সময় বিস্ফোরণে অন্তত দু'জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশের বিশেষ বাহিনী র‍্যাব।

র‍্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান ঘটনাস্থল থেকে গণমাধ্যমকে জানিয়েছেন, তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল চট্টগ্রাম আদালত ভবনে নাশকতার পরিকল্পনা করছিল এই সন্দেহভাজন জঙ্গিরা।

এ পর্যন্ত দুইটি মরদেহ উদ্ধার করা হয়েছে, যারা বোমা বিস্ফারণে নিহত হয়েছে বলে র‍্যাব কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।

ওই বাড়িটি থেকে ৫টি হ্যান্ড গ্রেনেড, একটি একে-২২ রাইফেল, তিনটি পিস্তল এবং বেশ কিছু পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

সর্বশেষ দফা প্রেস ব্রিফিংয়ের ঘণ্টা খানেক আগে মি. খান বলেছিলেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চৌধুরী ম্যানসনে চারজন জঙ্গি রয়েছে।

তারা জেএমবি'র সদস্য বলে তিনি দাবী করেন। এরমধ্যে একজন নারী রয়েছে বলেও তখন তিনি জানান।

শুক্রবার খুব ভোর থেকে অভিযান শুরু হয়। ওই অভিযানের সময় গোলাগুলি এবং বিস্ফোরণের ঘটনা ঘটে বলে স্থানীয় সাংবাদিকরা জানাচ্ছেন।

সাংবাদিকরা বলছেন, গত ২৯শে সেপ্টেম্বর কয়েকজন ব্যক্তি চৌধুরী ম্যানসন নামের বাড়িটি ভাড়া নেয়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এক তলা সবুজ এই বাড়িটির টিনের চালা রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, বাড়ির মালিক মাজহার চৌধুরী এবং ভাড়াটিয়াদের পরিচয়পত্র না রাখার কারণে তাকে এবং কেয়ারটেকার সহ তিনজনকে আটক করা হয়েছে।

প্রায় এক বছর আগে চট্টগ্রামে মিরসরাইয়ে একটি এবং কাছের এলাকা সীতাকুণ্ডে জঙ্গি বিরোধী অভিযান চালানো হয়েছিল।

সূত্র: বিবিসি

আরো পড়ুন- মিরসরাইয়ে ‘জঙ্গি আস্তানা’য় অভিযানে ২ মরদেহ উদ্ধার

ব্যস্ততার জন্য যেসব পিন্সিপাল মাদরাসায় সময় দিতে পারেন না; তাদের জন্য সুখবর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ