শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস

মিরসরাইয়ে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে বাড়ি ঘেরাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের মিরসরাইয়ে ‘জঙ্গি আস্তানা’ সন্দেতে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে তারা এ বাড়ি ঘিরে রাখে।

র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্প পিপিএম অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম মিডিয়াকে বলেন, আমরা আস্তানাটি ঘিরে ফেললে সেখান থেকে মুহুর্মুহু গুলি ছোড়া হয়। বেশ কয়েকটি বিস্ফোরণও হয়েছে।

তিনি বলেন, ঢাকা থেকে বোমা অপসারণকারী দল রওনা হয়েছে। তারা আসলেই আস্তানাটিতে ঢোকা হবে। শুরু হবে চূড়ান্ত অভিযান।

মিরসরাইয়ের জোরারগঞ্জ বিএসআরএম স্টিল মিল ও বারইয়ার হাঁটের মাঝামাঝি সোনা পাহাড় এলাকার একটি বাড়িতে অবস্থান নেয় জঙ্গিরা। বাড়ির মালিক ও কেয়ারটেকারসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়েছে।

র‍্যাব যাদের জঙ্গি বলে সন্দেহ করছে, তারা এ বাড়িতে গত ২৯ সেপ্টেম্বর থেকে অবস্থান করছে বলে জানান তিনি। র‌্যাবের সন্দেহ, সেখানে চার থেকে পাঁচ জঙ্গি রয়েছে।

লালমনিরহাটে জঙ্গি সন্দেহে যুবলীগ নেতাসহ আটক ৫

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ