শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফ্ফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি

চিকিৎসার জন্য ভারত গেলেন প্রিন্সিপাল হাবীবুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও জামিয়া কাজির বাজারের প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান চিকিৎসার জন্য ভারত গেছেন।

শারীরিক অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গতকাল বিকালের এক ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন বলে জানা গেছে।

এ বিষয়ে ছাত্র মজলিস জামিয়া কাজির বাজার শাখার সাধারণ সম্পাদক ইকরামুল হক জুনাইদ আওয়ার ইসলামকে বলেন, গত তিন বছর ধরে আস্তে আস্তে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। শেষ তিনমাস ধরে অবস্থা আরো করুন হয়ে পড়ে। কারো সাথে তেমন একটা কথা বলতেন না। হাঁটা-চলাও করতেন কম।

তিনি বলেন, হুজুরের প্রধান শারীরিক সমস্যা ডায়াবেটিস ও হাইপ্রেশার। ডায়বেটিস ও হাই প্রেশার ছাড়া অন্যান্য সমস্যা থাকলেও এদুটি তাকে দুর্বল করে দিচ্ছে এবং তাঁকে দিন দিন মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।

তিনি বলেন, মাঝে মাঝে কিছুটা উন্নতি দেখা দিলেও চিরস্থায়ী কোনো শেফা মিলছে না। শেষ ক’মাস ধরে অবস্থা দিন দিন আরও খারাপ হওয়ায় তাকে রোববার দুপুর দেড়টায় এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে উন্নত চিকিৎসার জন্য দিল্লি নেওয়া হয়েছে ।

তার ছেলে তারেক বিন হাবিব আওয়ার ইসলামকে বলেন, আব্বাকে প্রথমে সিলেটের ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়েছিল। কিন্তু তেমন উন্নতি হয়নি এ কারণে এখন ইন্ডিয়ায় নেয়া হয়েছে।

মাওলানা তারেক বিন হাবিব হজরতের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সম্ভাবনার স্বীকৃতি বনাম শঙ্কার ভবিষ্যৎ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ