শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় উপমহাদেশের একঝাঁক আলেম ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী হারালে প্রাণ পাখি অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মুন্সীগঞ্জে ভয়াবহ আগুনে পুড়লো ৬ কারখানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুন্সীগঞ্জের সদর উপজেলায় আগুন লেগে প্লাস্টিক কারখানা, একটি ডালের মিলসহ ছয়টি গুদামঘর পুড়ে গেছে।

রোববার রাতে মিরকাদিম পৌরসভার কমলাঘাট বন্দরে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, রাত ১২টার দিকে বন্দরে ফরিদ মোল্লার প্লাস্টিকের কারখানার বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত আশপাশের গুদাম ও মিলে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার পর স্থানীয়রা ডালের গুদাম থেকে কিছু বস্তা সরিয়ে নিতে পারলেও প্লাস্টিক কারখানা ও কাঠের গুদামের কিছুই রক্ষা পায়নি বলে জানা যায়।

গুদাম ও মিলগুলো পাশাপাশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নতুন নামে শিগগির সরকারবিরোধী আন্দোলন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ