শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

‘গুজব শনাক্তকরণ সেল’এর কাজ শুরু হচ্ছে: তারানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ঠেকাতে ‘গুজব শনাক্তকরণ সেল’ গঠন করেছে সরকার। তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমানকে প্রধান করে ৯ সদস্যের সেল গঠন করা হয়েছে।

তথ্য মন্ত্রণালয়ের অধীন এ সেল চলতি মাসে তাকার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে এক সভায় এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘গুজবের কারণে সাম্প্রদায়িক সম্প্রতি ক্ষুণ্ন হয়, রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত এবং রাষ্ট্র বিব্রতকার অবস্থায় পড়ে যায়।

এবং যেটি যে কোনও একটি অন্দোলনকে ভিন্ন পথে প্রবাহিত করতে পারে। এ সেলের কাজ হচ্ছে কোনটি গুজব সেটা শনাক্ত করে মিডিয়াকে অভিহিত করা যে, এটি গুজব। এগুলো আসলে গুজব কি-না সেটা নির্ধারণে আইন শৃঙ্খলাবাহিনীর লোকজন সংশ্লিষ্ট অঞ্চলে গিয়ে নিশ্চিত হবে।’

তিনি বলেন, ‘আমরা যদি মনে করি তথ্য অধিদপ্তরের এ সেলের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য আরও একটি কমিটি গঠন করা প্রয়োজন। তাহলে আরও একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে।’

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরো পড়ুন-
সম্ভাবনার স্বীকৃতি বনাম শঙ্কার ভবিষ্যৎ
আল্লামা শফিকে নিয়ে বিভ্রান্তিকর পোস্ট; শালিসে ক্ষমা প্রার্থনা
‘মুফতি ইজহার হেফাজতের কেউ নন, তার দাবি পাগলের প্রলাপ’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ