শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

নির্বাচন নিয়ে রাষ্ট্রপতির পরামর্শ মানল আ. লীগ-বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী মনোনয়নে কিছু পরামর্শ তুলে ধরেছেন অতীতে আট আটবার এমপি নির্বাচিত হওয়া আবদুল হামিদ। রাষ্ট্রপতির দেওয়া সেসব পরামর্শকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ এবং বিএনপি।

চাকরি আপনাকে খুঁজছে

আওয়ামী লীগ বলেছে, আগামী নির্বাচনে এমন কাউকে মনোনয়ন দেয়া হবে না যার কারণে উন্নয়ন কর্মকান্ড ব্যাহত হতে পারে।

রাষ্ট্রপতির বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্য কাজী জাফরউল্লাহ বলেছেন, সততা, যোগ্যতা, গ্রহণযোগ্যতাসহ বিভিন্ন মাপকাঠিতে যারা উত্তীর্ণ হবে তাদেরই মনোনয়ন দেওয়া হবে।

বিএনপি বলেছে, তারা অবশ্যই সৎ ও যোগ্য নেতাকে মনোনয়ন দেবে, তবে নির্বাচনে যেতে আগে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হওয়া জরুরি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারা এখন ৫ দফা দাবিতে আন্দোলনে আছেন। নির্বাচনের পরিবেশ নিশ্চিত হলে তারা নির্বাচন করবেন। তখন যোগ্য মানুষটিকেই বেছে নেবে বিএনপি।

দু’ নেতাই বলছেন, রাজনীতিতে হাইব্রিড কিংবা উড়ে এসে জুড়ে বসাদের কারণে দেশের মানুষ তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হয়। ভবিষতে যেন এমন কেউ জনপ্রতিনিধি না সেদিকে সবাইকেই লক্ষ্য রাখতে হবে।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরো পড়ুন- এক টুকরো বরফে দূর হবে শরীরের নানা সমস্যা

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ