শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতা কামনায় মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার দোয়ার আহ্বান বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় উপমহাদেশের একঝাঁক আলেম ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী হারালে প্রাণ পাখি অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’

ঝিনাইদহে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কেসমতপুর গ্রামে বুধবার রাতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

পারিবারিক মামলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে সরোয়ার হোসেন, আব্দুল বারী, মজিবর রহমান, আকরাম, লিটন, মনিরুল, সিরাজুল, জবেদ আলী, শাহিন ও মজিবরসহ ১৬ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদের হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কেসমতপুর গ্রামে আওয়ামী লীগ নেতা আবুল কাসেম গ্রুপের সমর্থক কামাল হোসেন একটি মামলা করেন।

ওই মামলায় বুধবার দুপুরে পুলিশ আসামিদের গ্রেপ্তারে কেসমতপুর গ্রামে যায়। পুলিশ চলে আসার পর পরই বিবাদমান আওলাদ হোসেন ও আবুল কাসেম গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। উভয়পক্ষ ঢাল, সড়কি, লাঠি ও ইট পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

হরিণাকুন্ডু থানার ওসি মুন্সি আসাদুজ্জামান জানান, আধিপত্য ও সামাজিক দ্বন্দ্বের জের ধরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংর্ষ বাধে।

থেমে থেমে সংঘর্ষ হওয়ার কারণে ওই গ্রামে একাধিকবার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

লজিং যুগের নীরব অবসান
আরবীসহ বিভিন্ন ভাষায় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ