শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতা কামনায় মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার দোয়ার আহ্বান বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় উপমহাদেশের একঝাঁক আলেম ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী হারালে প্রাণ পাখি অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’

সড়ক দুর্ঘটনায় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিনাজপুরে চিরিরবন্দর উপজেলার উচিতপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় রংপুর এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফজাল হোসেন (৫৯) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ফুলবাড়ী-দিনাজপর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারেছুল ইসলাম জানান, নিহত আফজাল হোসেন প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে অংশ নিতে সকালে তার অফিসের জিপ গাড়ি নিয়ে রংপুর থেকে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেন।

৯টার দিকে উচিতপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। দুর্ঘটনায় জিপ গাড়ির চালক আহত হয়েছেন। তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ