মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


কওমি মাদরাসার শিক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতি যেমন হবে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

দেশের ১৪ হাজারেরও অধিক কওমি মাদরাসায় ১ম সাময়িক পরীক্ষা শুরু হচ্ছে। মাদরাসা শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতি কেমন করে নেবে, তাদের মুতাআলা পদ্ধতি কেমন হবে, পরীক্ষার হলে ছাত্রদের আচরণ কেমন হবে ইত্যাদি বিষয়ে মতামত দিয়েছেন রাজধানী ঢাকার শীর্ষ তিন কওমি মাদরাসার শিক্ষা সচিব।

মাওলানা আশরাফুজ্জামান 
শিক্ষা সচিব, জামিয়া রাহমানিয়া মোহাম্মদপুর, ঢাকা। 

পরীক্ষার প্রস্তুতি অনেক আগে থেকেই গ্রহণ করতে হয়। মেহমান আসলে তো কেউ তরকারি কুটাকুটি করে না। এমন পরিবেশ করে রাখতে হয় যে মেহমান আসলে তাদের খাবার পরিবেশনে কোনোরকম বিঘ্নতা সৃষ্টি হবে না।

আমি ছাত্রদের উদ্দেশ্যেও তাই বলব- তারা যেন পরীক্ষার আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করে। আমি ব্যক্তিগতভাবে রাত জেগে পড়া লেখা করার বিরোধী। বিশেষ করে পরীক্ষা চলাকালীন সময়ে তো একদমই রাতজাগা যাবে না। এই সময়টাতে পর্যাপ্ত ঘুমাতে হবে।

সবচেয়ে বড় বিষয় হলো, নিজের মন ও মেজাজকে শান্ত রাখা। পরীক্ষার হলে প্রবেশ করে যেন পাগলের মতো আচরণ না করতে হয়, সে কারণে নিজের শরীরের প্রতি যত্মবান হওয়া।

পরীক্ষার হলে প্রবেশ করে খাতা পাওয়ার পর তা পূরণ করা একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্নপত্র ভালো করে বোঝা এবং উত্তর প্রদানের জন্য সময়কে ভাগ করে নেওয়া। এতে করে সব প্রশ্নের উত্তর দেওয়া যায়।

পরীক্ষা নিয়ন্ত্রকদের উদ্দেশে বলব, আমাদের বেফাক বোর্ড থেকে কিছু নীতিমালা দেওযা হয়, সেগুলো খেয়াল রাখতে হবে। মোবাইল চালানো ও গাফলতি বর্জন করতে হবে। শিক্ষক যদি তৎপর থাকেন তবে ছাত্রদের ওপর তার েইতিবাচক প্রভাব পড়ে। তাদের অতিরিক্ত শাসন করার কোনো প্রয়োজন পড়ে না।

ড. হুসাইনুল বান্না
শিক্ষা সচিব ইকরা বাংলাদেশ ঢাকা ও প্রভাষক ঢাকা বিশ্ববিদ্যালয়

সাধারণত কওমি মাদরাসার শিক্ষার্থীরা আমানতদারীতার সাথেই পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করে থাকেন। পৃথিবীর এই একমাত্র প্রতিষ্ঠানেই পরীক্ষার সময়ও নূরানী পরিবেশ বিরাজ করে। কারণ, তাদের মধ্যে থাকে লিল্লাহিয়াত ও ইখলাস।

আমাদের আকাবিরগণ এমন ছিলেন- তারা বছরের প্রত্যেকটা দিনই এমনভাবে প্রস্তুত থাকতেন যেন আজ পরীক্ষা অনুষ্ঠিত হলেও তার কোন মাথাব্যথা নেই।