শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফ্ফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি

চট্টগ্রামে পাহাড় ধসে মা-মেয়েসহ নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের আকবর শাহ থানার ফিরোজ শাহ কলোনিতে পাহাড় ধসে মা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন। এছাড়া, রহমান নগরে দেয়াল ধসে নিহত হয়েছেন আরও একজন। গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে।

গত রাতে বেশ কয়েক ঘণ্টা মুসলধারে বৃষ্টির পর ফিরোজ শাহ কলোনি এলাকায় পাহাড় ধস হয়। এসময় মাটিচাপায় নুরজাহান ও তার আড়াই বছরের মেয়ের মৃত্যু হয়। নিহত আরেকজন হলেন বিবি জোহরা। এছাড়া নগরীর রহমান নগরে দেয়াল ধসে নুরুন্নবী নামে আরও একজন মারা গেছেন।

সকালে নিহতদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে পৌঁছাতে তাদের বেশ বেগ পেতে হয়েছে।

অভিযোগ রয়েছে, স্থানীয় জনপ্রতিনিধিরা পাহাড়ে বাস করার ভাড়া আদায় করেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন তারা।

জেলা প্রশাসক জানালেন, বৃষ্টির পর পাহাড় ধসের আশঙ্কা নিয়ে মাইকিং করা হয়েছে। কিন্তু তারা সরেনি। নিহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার করে টাকা দেয়ার ঘোষণা দেন তিনি। চট্টগ্রাম মহানগরীর ৩০টি ঝুঁকিপূর্ণ পাহাড়ে কয়েক লাখ মানুষের বসবাস।

আরো পড়ুন-
এবার ৫ সৌদি যুবরাজ গুম, নেপথ্যে কী?
ঐক্য প্রক্রিয়া নিয়ে মাহী-মান্নার ফোনালাপ ফাঁস
আমি রাজনীতি করি না, আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করবেন না: আল্লামা শফী
পদ্মা সেতুর কাজ আমি প্রথম শুরু করেছিলাম : প্রধানমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ