শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

সামাজিক মাধ্যমে অপপ্রচার বন্ধে কনটেন্ট ফিল্টারিং করবে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অপপ্রচার বন্ধে জাতীয় নির্বাচনের আগে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের কনটেন্ট ফিল্টারিং করবে সরকার।

এজন্য নির্ধারিত সময়ের আগেই এ বিষয়ক প্রকল্প বাস্তবায়নে কাজ করছে টেলিযোগাযোগ অধিদপ্তর। তবে সরকারি উদ্যোগের সফলতা নিয়ে সংশয় জানিয়ে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে সব ধরনের কনটেন্ট ফিল্টারিং প্রায় অসম্ভব।

গত আগস্টে রাজধানীতে বাস দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে ছাত্র-ছাত্রীরা। সে আন্দোলনের সময় ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে রাজধানীতে কয়েকজনকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। ওই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে অপপ্রচার রোধে নড়েচড়ে বসে সরকার।

হিন্দু মুসলিম ঐক্যের রূপরেখা

২০১৭ সালের এপ্রিলে জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব ও মূল্যবোধ পরিপন্থি কনটেন্ট বন্ধ করতে প্রকল্প হাতে নেয় সরকার। ১০৫ কোটি টাকার এই প্রকল্প ২০১৯ সালের মে মাসে শেষ হওয়ার কথা থাকলেও নির্বাচনের আগেই তা বাস্তবায়ন করার চেষ্টা চলছে বলে জানান টেলিযোগাযোগ মন্ত্রী।

তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু কন্টেন্ট ফিল্টারিং করা সম্ভব হলেও, দীর্ঘ মেয়াদে শতভাগ কন্টেন্ট নজরদারি সম্ভব না। অবশ্য তাদের ধারণা, কন্টেন্ট ফিল্টারিং হলে সাধারণ মানুষ বিভ্রান্তির হাত থেকে রক্ষা পেত।

সামাজিক মাধ্যমে অপপ্রচার বন্ধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সংবাদ মাধ্যমকে আরো বেশি সক্রিয় হওয়ার পরামর্শ বিশ্লেষকদের।

আরো পড়ুন-
এবার ৫ সৌদি যুবরাজ গুম, নেপথ্যে কী?
ঐক্য প্রক্রিয়া নিয়ে মাহী-মান্নার ফোনালাপ ফাঁস
আমি রাজনীতি করি না, আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করবেন না: আল্লামা শফী
পদ্মা সেতুর কাজ আমি প্রথম শুরু করেছিলাম : প্রধানমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ