সুফিয়ান ফারাবী
ভ্রাম্যমাণ প্রতিবেদক
২০১৫ সালের ২৬ মার্চ কিছু নির্দিষ্ট লক্ষ্য-উদ্দেশ্যকে সামনে রেখে শুরু হয় ইত্তিহাদের ব্যানারে সাভারের উলামায়ে কেরামের পথচলা। সাভারের শীর্ষ আলেমদের নেতৃত্বে যাত্রা শুরু করে এ সংগঠন দিনে দিনে বেশ বড় একটি প্লাটফর্ম তৈরী করতে পেরেছে। পাশাপাশি সাভারের মুসল্লী ও সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে সংগঠনটি।
বিভিন্ন সময়ে নানান ইস্যুতে কর্মসূচি দিয়ে ইতিমধ্যেই সুনাম অর্জন করেছে অরাজনৈতিক এ সংগঠনটি। সবচে বেশি চোখে পড়েছে রোহিঙ্গা সঙ্কটে সংগঠনের কর্মতৎপরতা। রোহিঙ্গাদের দেশে বাংলাদেশে প্রবেশের অনুমতি দিতে সরকারকে চাপ প্রয়োগ করতে হাজার হাজার মুসল্লী ও আলেমদের মাধ্যমে বিশাল মিছিলের আয়োজন করে।
রোহিঙ্গা ইস্যুতে অনুষ্ঠিত সেই মিছিলে উচ্চ থেকে নিম্ন সব পেশার মানুষের উপস্থিতি এতটাই বেশি ছিল যে, কেউ কেউ মন্তব্যই করে বসেছিলেন, সাভারের ইতিহাসে এতো বড় মিছিল কখনো হয় নি।
মজলুম রোহিঙ্গারা দেশে অনুপ্রবেশের পর যে বিশাল খাদ্য ও অন্যান্য আসবাব পত্রের সল্পতা দেখা দিয়েছিল তা মেটাতে দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছেন সাভারের উলামায়ে কেরাম। বিভিন্ন সময়ে বণ্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। মানিকগঞ্জ, রংপুর, দিনাজপুরসহ দেশের দূরে ও অদূরে ছুটে গিয়েছেন মানবতার টানএবং দায়িত্ববোধ থেকে।
এছাড়া প্রতিবছর বার্ষিক ইসলাহী মজলিস, রমজান মাসে বিশেষ আহ্বান, মুয়াল্লিম প্রশিক্ষণ ও সাধারণ মানুষের কুরআন শিক্ষার ব্যবস্থা করেছেন। সাভারে তাবলীগের ভেতরে চলমান সঙ্কট নিরসনেও ব্যাপক ভূমিকা রেখেছে সংগঠনটি।
সংগঠনটির আত্মপ্রকাশের পর থেকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন রাজাসন দারুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারী। সদস্য সচিবের চেয়ারকে অলঙ্কৃত করে রেখেছিলেন জামিয়া সিদ্দিকিয়ার মুহতামিম মাওলানা আলি আকবর।
সাভারের মানুষের ভালোবাসার এ সংগঠনটির প্রথম কাউন্সিল হবে আগামী ২৩ অক্টোবর রোজ মঙ্গলবার। ইতিমধ্যে কাউন্সিলের আংশিক প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বলে জানান সাভার দারুল আমান মাদরাসার মুহাতামিম ও মসজিদ কমপ্লেক্সের খতিব মুফতি নাজমুল হাসান বিন নূরী।
কাউন্সিলের স্থান নির্ধারণ করা হয়েছে ইত্তিহাদুল উলামা সাভার উপজেলার অস্থায়ী কার্যালয় সাভার দারুল আমান মাদরাসায় (রাজারবাড়ি মাদরাসা)।
দীর্ঘ