শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফ্ফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি

নরসিংদীতে জঙ্গি সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অভিযান শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরসিংদীর শেখেরচরের ভগীরথপুরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা কাপড় ব্যবসায়ী বিল্লাল মিয়ার সাততলা বাড়িতে অভিযান শুরু হয়েছে। নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

সকাল ১০টা ১০ মিনিটে ঢাকা থেকে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এলে সোয়াতের টিম এ অভিযান শুরু করে।

এদিকে, মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে ওই সাততলা বাড়িতে ঢুকে সেখানে অবস্থানরত ভারাটিয়াদের নামিয়ে নেয় বলে জানান নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান।

এ ছাড়া দুটি বাড়ির আশপাশের এলাকায় মাইকিং করে সবাইকে সরিয়ে দিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

ছবি: সংগৃহীত

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (শিবপুর সার্কেল) খায়রুল হাসান সাংবাদিকদের বলেন, সাততলা বাড়িটির একতলা থেকে তিনতলা পর্যন্ত মিফতাহুল জান্নাহ মহিলা মাদরাসা

এদিকে, সোমবার রাত ১০টার দিকে মাধবদী পৌরসভার গাংপাড় এলাকার আফজাল হাজির ‘নিলুফা ভিলা’ নামে একটি বাড়ি ঘিরে রাখা হয়। বিল্লাল মিয়ার বাড়িতে অভিযান শেষে সেখানে অভিযান শুরু হবে বলে জানা গেছে। দুটি বাড়িতে নারী-পুরুষসহ অন্তত পাঁচ জঙ্গি রয়েছে বলে ধারণা পুলিশের।

সোমবার রাত ১০টা থেকে মঙ্গলবার সকাল ১০টা পযর্ন্ত টানা ২৪ ঘণ্টা যাবৎ দুটি বাড়ি ঘিরে রেখেছেন বাহিনীর সদস্যরা।

আরও পড়ুন: একজন বক্তার কেমন হওয়া উচিৎ?

-আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ