শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

কুরআনের আয়াত লেখা কাগজ দিয়ে বই বাঁধাই করা যাবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম
ডেস্ক

প্রশ্ন: ঘরে ক্যালেন্ডার বা ওয়ালপেপারে পবিত্র কুরআনের আয়াত লিখা ব্যবহার হয়, আবার কখনো হাদিস পাওয়া যায়, কুরআনের আয়াত ও হাদিস লিখা এই ক্যালেন্ডার দিয়ে অনেকেই বই বাঁধাই করে থাকে। ইসলাম এ ব্যাপারে কি বলে?

উত্তর: পবিত্র কুরআনের আয়াত আল্লাহ তায়ালার কালাম আর পবিত্র হাদিস শরীফ হল নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ বা মতামত। তাই এটি প্রদর্শনের বস্তু হতে পারে না।

ক্যালেন্ডার সাধারণত বছর শেষে ফেলে দেওয়া হয়। আর এই ফেলে দেওয়া ক্যালেন্ডারটি হয়তো বা ডাসবিনে কিংবা অন্য কোথাও স্থান পায় এটা পবিত্র কুরআন ও হাদিসের সাথে বেয়াদবি।

যদি কারও কাছে এই ধরনের ক্যালেন্ডার থাকে থাকলে তা বছর শেষে যত্ন করে রাখতে হবে আর যত্ন করে না রাখতে পারলে তা পুরিয়ে ছাইগুলো কোনো পবিত্র স্থানে দাফন করে দিতে হবে।

আর যদি ওয়ালপেপারে পবিত্র কুরআনের বা হাদিস লিখিত থাকে তাহলে তা পরিস্কার-পরিছন্ন করে রাখতে হবে। অন্যথায় গুনাহগার হবে এবং কুরআন হাদিস অবমাননাকারী হিসাবে গণ্য হবে।

তথ্যসূত্র: ফাতওয়ায়ে হিন্দিয়া ১/১০৯; আলবাহরুর রায়েক ২/৩৭; আদ্দুররুল মুখতার ৪/১৩০

সুঁই-সুতোয় কুরআন লিখে প্রেসিডেন্ট পদক পাচ্ছেন ফাতেমা!

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ