শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮


জাবিতে মাদরাসা শিক্ষার্থীদের প্রতি বৈষম্য দূর হবে কবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
ভ্রাম্যমাণ প্রতিবেদক

বাংলাদেশের সবচে দৃষ্টিনন্দন বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। পাশাপাশি আয়তনে দেশের দ্বিতীয় স্থান দখল করে আছে। সবচে বেশি যায়গা নিয়ে প্রথমে অবস্থান করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

জাহাঙ্গীরনগরের আয়তন প্রায় ৬৯৭ একর। পুরোটাই সবুজে সবুজে ঢাকা। পুরো ক্যাম্পাস জুড়ে ফুল, ফল আর সচ্ছ পানির লেক। ১৯৭১ সনে প্রতিষ্ঠিত এবিশ্ববিদ্যালয়ে লেকে মাঝে ঝলমল করে নানারকমের শাপলা ফুল। শীতকালে অতিথি পাখিতে ভরে যায় পুরো এরিয়া।

জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় অবাঞ্চিত একজন

ঢাবির পর দেশের ছাত্রদের দ্বিতীয় স্বপ্ন থাকে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার। তবে প্রাকৃতিক সৌন্দর্যের কারণে অনেকের কাছে প্রথম এবং একমাত্র স্বপ্নই থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

এ কারণে প্রায় প্রতিবারেই ফর্ম বিক্রিতে শীর্ষে থাকে এ বিশ্ববিদ্যালয়। নানান জায়গা থেকে ছুটে আসে পরীক্ষার্থীরা। তবে খুব কম মানুষের ভাগ্য জুটে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ ।

কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট ছয় ধরনের কোটায় ছাত্রছাত্রী ভর্তি করা হয়। তার মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় প্রতি বিভাগে চারটি আসন রয়েছে। পোষ্য কোটায় (শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তান) কোনো সীমা নেই।

এ ছাড়া খেলোয়াড় কোটা, সংস্কৃতি কোটা, প্রতিবন্ধী কোটার প্রতিটিতে ১০টি করে আসন রয়েছে। এ বিশ্ববিদ্যালয়ে রয়েছে ব্যতিক্রমী একটি কোটা। আর তা হলো উপাচার্য কোটা।

প্রতিবছর উপাচার্য তার নিজ ক্ষমতাবলে ২০টি আসনে পছন্দের শিক্ষার্থী ভর্তি করাতে পারেন।

জানা গেছে, এ বিশ্ববিদ্যালয়ে প্রতিটি কোটায় ভর্তিতে ভর্তি পরীক্ষায় নির্ধারিত পাস (৪০ শতাংশ) নম্বর পেতে হয়।

নানাম কোটা ফিলাপের পর এই অল্পসংখ্যক সিটের জন্য লড়াই করতে হয়ে সব শিক্ষার্থীর। এ নিয়ে চলে ভর্তিযুদ্ধ। তবে এই ভর্তিযুদ্ধে কলেজের শিক্ষার্থীদের সাথে সমান সুযোগ পান না আলিয়া মাদরাসা শিক্ষার্থীরা। জাবির কাছে কেমন যেন অমূল্য আলিয়া মাদরাসার সার্টিফিকেট।

জাবি প্রশাসন আলিয়া মাদরাসা, কারিগরি শিক্ষা ও ইত্যাদি বিষয়কে একত্রিত করে তাদের জন্য অল্পকিছু সিট রাখা হয়েছে। যা à¦