বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’

দুই একজন চলে গেলে জোটের ক্ষতি হবে না: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন,২০ দল ভাঙছে না, আগের মতোই অটুট আছে।

তিনি বলেন, জোট ভাঙ্গার জন্য কোন ষড়যন্ত্র করে লাভ হবে না। ব্যক্তিস্বার্থে দুই একজন চলে গেলে তার প্রভাব ২০ দলীয় জোটে পড়বে না।

আজ বুধবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন রিজভি।

রিজভী বলেন, দুইটা দল হয়তো অন্য কোনো স্বার্থে চলে গেছে। কিন্তু এতে কোনো ক্ষতি হবে না আমাদের। কিছু নেতাকর্মী চলে গেছে, যারা এই সিদ্ধান্ত নিয়েছিল তাদের বহিষ্কার করা হয়েছে। কিছু কিছু মানুষ নৈতিকতার দিক থেকে আপস করেই চলে গেছে, এ আপস স্বাধীনতা যুদ্ধের সময় হয়েছে না?

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা সাজানো মিথ্যা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ না করেই সরকারের হুকুমে আরেকটি ফরমায়েশি রায়ের দিন ধার্য করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, অসুস্থ ব্যক্তির অনুপস্থিতিতে বিচারকার্য চলার বিধান পৃথিবীর কোনো দেশে নেই। বর্তমান ভোটারবিহীন অবৈধ সরকার বেআইনি খারাপ নজির সৃষ্টিকারী সরকার। তারা যে জিঘাংসার নতুন নতুন দৃষ্টান্ত স্থাপন করছে, এটিও তার একটি।

২০ দলীয় জোট থেকে বেরিয়ে গেল দুটি দল

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ