শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতা কামনায় মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার দোয়ার আহ্বান বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় উপমহাদেশের একঝাঁক আলেম ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী হারালে প্রাণ পাখি অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’

চাঁদপুরে ট্রাকচাপায় বাবা-ছেলেসহ নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁদপুরে হাজীগঞ্জে ট্রাকচাপায় বাবা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে দুজন।

সোমাবার ভোরে উপজেলার চাঁদপুর-কুমিল্লা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা ছিলেন একটি  অটোরিকশায়।

দুর্ঘটনায় নিহতরা হলেন, শাহারাস্তি উপজেলার উয়ারুক গ্রামের পাটোয়ারি বাড়ির এলেন (৪৮), ছেলে এমরান (২৫) ও সুরসই গ্রামের আবু সুফিয়ান (৩৫)।

হাজীগঞ্জে থানার ওসি আলমগীর হোসেন রনি জানান, ভোরে অটোরিকশায় পাঁচজন উয়ারুক থেকে চাঁদপুর যাচ্ছিলেন। এ সময় হঠাৎ চাঁদপুরের দিক থেকে আসা একটি ট্রাক ওই অটোরিকশাকে চাপ দেয়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলেসহ তিনজন নিহত হন।

চালকসহ দুজন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

যুক্তরাজ্যের স্কুলগুলোতে জনপ্রিয় হয়ে ওঠছে হিজাব

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ