নির্বাচন আসছে। বড় দলগুলোর নজর এখন ক্ষুদ্র দলগুলোর দিকে। নিবন্ধন থাকুক বা না থাকুক কিছু সমর্থ থাকলেই মহা গুরুত্ব পাচ্ছে তারা। বড় দলগুলো সঙ্গে নিচ্ছে তাদের। ছোটদলগুলোও দু'একটা সিটের জন্য ভিড়ছে তাদের দ্বারে।
আগামী নির্বাচ হওয়া না হওয়া নিয়ে এখনো অনেকের মনে সন্দেহ। তবে এ সন্দেহের মধ্যেই চলছে ভোট ও জোটের কার্যক্রম। আর এসব কেন্দ্র করে বেশ ভালো অবস্থানে রয়েছে ইসলামী দলগুলো। তাদের কদর বেড়েছে অনেকাংশেই। কিন্তু ইসলামি জনতার প্রত্যাশা একটু ভিন্নরকম।
এসব নিয়ে কথা হয় বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, সিনিয়র সম্পাদক, লেখক ও প্রবীন আলেমে দীন মাওলানা উবায়দুর রহমান খান নদভীর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন আওয়ার ইসলামের ভ্রাম্যমান প্রতিবেদক সুফিয়ান ফারাবী।
আওয়ার ইসলাম: নির্বাচন আসন্ন। একটি ইসলামী জোটের প্রয়োজনীয়তা অনুভব করছেন সাধারণ মানুষ, আপনার কাছে কেমন মনে হয়?
উবায়দুর রহমান খান নদভী : আসলে, এই নির্বাচন হয় কিনা, এটা নিয়ে সন্দেহ আছে। হলেও কেমন হবে সে ব্যাপারে সবাই সন্দিহান। জনমনের আকাঙ্ক্ষার প্রতিফলন হবে কিনা এটাও বলা যাচ্ছে না এখনই।
শুধু একটা নমিনেশন পেলেই অটোমেটিক এমপি হওয়ার আশায় যারা আছেন, তারা ছাড়া বাকি সবার মনেই অনিশ্চয়তা। বাজে ইলেকশনে জনপ্রিয় প্রার্থী পাওয়া যায় না।
যেমন, একটা গাড়ি রওনা করবে, কিন্তু গন্তব্যে যাবে না। তখন কিন্তু এই গাড়িতে কেউ উঠতে চাইবে না। যদি সবাই জানে, গাড়িটা আমাকে অন্য পথে নিয়ে ছেড়ে দেবে বা ডাকাতি করবে তাহলেও কিন্তু কেউ উঠবে না।
আর যদি জানে, এটা নিয়মিত যায়, আপনার অভিজ্ঞতা আছে তাহলে আপনি উঠবেন। কারণ গন্তব্যে আপনাকে যেতে হবে। তখন আপনি ভাববেন, একা উঠবেন নাকি সবাইকে নিয়ে উঠবেন, কোন সিট নিবেন, কোন সাইডে বসবেন, সেটা পরের প্রশ্ন।
আওয়ার ইসলাম: বর্তমানে ভোটের হিসেবে সরকার গঠন হয় কিনা ?
উবায়দুর রহমান খান নদভী : সেটা রাজনৈতিক ব্যক্তিরা ভালো বলতে পারবেন। সেটা আমি জানি না।
আওয়ার ইসলাম : সবগুলো ইসলামী দল একত্রে কতো পর্সেন্ট ভোটের মালিক?
উবায়দুর রহমান খাম নদভী: প্রায় দুই পার্সেন্ট। ইসলামি বা আলেমদের ভোট কম পাওয়ার কিছু উল্লেখযোগ্য কারণ রয়েছে।
আওয়ার ইসলাম : কারণগুলো কী?
উবায়দুর রহমান খান নদভী: ১. আমাদের প্রতি রাষ্ট্র ও সরকার পরিচালনা করার ব্যাপারে জনগণের