শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

বাংলাদেশিদের জন্য ‘অনঅ্যারাইভাল’ ভিসা দেবে চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশি নাগরিকদের জন্য ‘অনঅ্যাইরাভাল’ ভিসা দেবে চীন। সকাল থেকে শুরু হওয়া বাংলাদেশ-চীন স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এ বিষয়ে সম্মত হয় দেশটি।

শুক্রবার (২৬ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে নেতৃত্ব দেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও চীনের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ও পার্টি কমিটির সম্পাদক ঝাও কেঝি।

বৈঠকে দুই দেশের নিরাপত্তা বিষয়ক আলোচনা হয়। সন্ত্রাস দমনে দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদান প্রদানেরও আলোচনা হয় বলে জানা গেছে।

তিন দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় আসেন চীনের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী। তার সঙ্গে সফরে আসে দেশটির ২৪ সদস্যের প্রতিনিধি দল।

রোহিঙ্গা সংকট সমাধানে ইতিবাচক ভূমিকার আশ্বাস চীনের

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ