শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতা কামনায় মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার দোয়ার আহ্বান বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় উপমহাদেশের একঝাঁক আলেম ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী হারালে প্রাণ পাখি অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী

ভারত সীমান্ত থেকে আড়াই কোটি টাকার স্বর্ণসহ গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে পাচারকালে সীমান্ত থেকে আড়াই কোটি টাকা মূল্যমানের ৪০ পিস স্বর্ণবার জব্দ করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। এ সময় সজিব হোসেন নামে ২২ বছর বয়সী এক চোরাচালানিকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার সকাল নয়টায় বিশেষ কায়দায় শরীরে করে ভারতে পাচারের সময় বিজিবি সদস্যরা তাকে যশোরের বেনাপোলের বারোপোতা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সজিব যশোরের শার্শা উপজেলার বাগআচড়া সাত মাইল এলাকার রেজাউল হোসেনের ছেলে।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, বেনাপোলের বারোপোতা সীমান্ত দিয়ে বিপুল স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন খবরে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় মোটরসাইকেলসহ সজিবকে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে ৪০টি স্বর্ণবার জব্দ করা হয়। জব্দ করা এসব স্বর্ণের মূল্য আড়াই কোটি টাকা বলে বিজিবি জানায়।

সজিবকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হযেছে। এছাড়া স্বর্ণগুলো বেনাপোল কাস্টমসের শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে।

আরো পড়ুন- আজ বিএনপিতে যোগ দিচ্ছেন ‘সংস্কারপন্থী’ ১০ নেতা

মধ্যপ্রাচ্যকে উন্নত দেখার আগে আমি মরতে চাই না: যুবরাজ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ