রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

হযরত মুহাম্মদ সা.-কে কটূক্তি করা যাবে না: ইউ আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
আওয়ার ইসলাম

ইসলামের নবী হযরত মুহাম্মদ সা.-কে কটূক্তি করা যাবে না এবং সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে বলে এক রুল জারি করেছে ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটস (ইসিএইচআর)।

সংস্থাটি জানায়, সমাজে বিশৃঙ্খলা-বিদ্বেষ সৃষ্টি করে এমন ধর্মীয় কটূক্তি করা যাবে না। এটা অন্যায়।

২০০৯ সালের অস্ট্রীয় নাগরিক মিসেস এস ‘বেসিক ইনফরমেশন অন ইসলাম’ শীর্ষক দুটি সেমিনারে মহানবী হযরত মুহাম্মদ সা.-এর বিয়ে ও তার স্ত্রী আয়েশাকে নিয়ে কটূক্তি করা নিয়ে একটি মামলা গড়ায় অস্ট্রীয় আদালতে।

বৃহস্পতিবার অস্ট্রিয়ার নিম্ন আদালতের সাত জন বিচারক রায় দেন, মহানবীর নামে কোন কটূক্তি করা যাবে না।

অস্ট্রীয় আদালতের রায়কে সমর্থন জানিয়ে ইসিএইচআর জানায়, সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা মানুষের দায়িত্ব। অন্য ধর্মের অনুসারিদের অনুভূতিকে সুরক্ষিত রাখতে, সমাজ ও ধর্মীয় শান্তি প্রতিষ্ঠায় এই রুল জারি করা হয়েছে।

উল্লেখ্য, ২০১১ সালে অভিযোগ প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত ওই নারীকে ৫৪৮ ডলার অর্থদণ্ড দেওয়া হয়। অভিযুক্ত ওই নারীর পক্ষ থেকে এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে। সুপ্রিম কোর্টও নারীর এ আপিল বাতিল করে দেয়।

সূত্র: আনাদলু এজেন্সি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ