শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

আজ থেকে একাদশ জাতীয় নির্বাচনের ক্ষণ গণনা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হয়েছে। সংবিধান অনুযায়ী আগামী বছরের ২৮ জানুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে।

দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছিল ২০১৪ সালের ২৯ জানুয়ারি। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ শেষের ৯০ দিন পূর্বে এই ক্ষণ গণনা শুরু হবে। সে হিসেবে আজই শুরু হচ্ছে একাদশ জাতীয় নির্বাচনের ক্ষণ গণনা।

বিভিন্ন সূত্র অনুযায়ী, আগামী ৪ নভেম্বর রাতে একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার কথা। আর এ উপলক্ষ্যে আগামী ৩ নভেম্বর তফসিলের আগে সর্বশেষ বৈঠকে বসবে ইসি।

নির্বাচন কমিশনার মোঃ রফিকুল ইসলাম বলেন, সংবিধান অনুযায়ী ৩১ অক্টোবর থেকে ক্ষণ গণনা শুরু হচ্ছে। কমিশনও প্রস্তুতি অনেকটা গুছিয়ে এনেছে। আগামী ৩ নভেম্বর কমিশন সভা আহ্বান করা হয়েছে।

তিনি বলেন, মন্ত্রিপরিষদে সংশোধিত আরপিও অনুমোদন পেয়েছে। শিগগিরি আইন আকারে পেয়ে যাবো। এ কারণে ওই সভায় বিভিন্ন বিধিমালায় কোন কোন ধারায় পরিবর্তন আনা হতে পারে তা নিয়ে আলোচনা হবে।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সংলাপে রাজনৈতিক সমঝোতা হলে ভালো। যদি সরকার ও বিরোধী পক্ষের মধ্যে কোন রাজনৈতিক সমঝোতা হয় তাহলে সংবিধান ও আইনের মধ্যে থেকে সর্বোচ্চ সমন্বয় করা হবে।

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ