শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ইভিএম ব্যবহারের সুযোগ রেখে রাষ্ট্রপতির আদেশ জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  আসন্ন একাদশ সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সুযোগ রেখেই গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনীতে সই করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

মন্ত্রিসভায় অনুমোদনের পর রাষ্ট্রপতির স্বাক্ষরে সংশোধিত আইনের অধ্যাদেশ জারি হয়েছে। এখন এটি এখন গেজেট আকারে প্রকাশ করা হবে। অর্থাৎ এটি আইন হিসেবে কার্যকর হবে আর পরবর্তীতে সংসদে এটি অনুমোদন করা হবে বলে জানা যায়।

বুধবার রাষ্ট্রপতি আবদুল হামিদ সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনীর অধ্যাদেশে স্বাক্ষর করেছেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন নিশ্চিত করেছেন গণমাধ্যমকে।

জাতীয় সংসদে আরপিও সংশোধনী বিল আকারে পাস হলেও ভেটিংয়ে কিছুটা দেরি হওয়া এবং সংসদের সর্বশেষ অধিবেশনে কার্যদিবস কম থাকায় এটি অধ্যাদেশ আকারেই জারি হলো।

এ বিষেয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ জানান, ‘শুনেছি মহামান্য রাষ্ট্রপতি এ অধ্যাদেশ স্বাক্ষর করেছেন।’

সংশোধনী আরপিও অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। এছাড়া অনলাইনে মনোনয়নপত্র জমা, মনোনয়নপত্র দাখিলের দিন পর্যন্ত ঋণ পুনঃতফসিল করার সুযোগ, ১২ ডিজিটের টিআইএন সনদ দাখিলের বিধানসহ আরও কিছু ছোটখাট সংশোধনী হয়েছে।

মহানবির কটূক্তিতে ফাঁসির আদেশ হওয়া এশিয়া বিবির বেকসুর খালাস!

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ