বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

চুয়াডাঙ্গায় ১০টি স্বর্ণের বারসহ অাটক এক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চুয়াডাঙ্গায় ১০টি স্বর্ণের বারসহ সেলিম মিয়া (২৩) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার ভোরে ঢাকা থেকে দর্শনাগামী একটি নৈশকোচে তল্লাশি চালিয়ে স্বর্ণের চালানসহ তাকে আটক করা হয়।

জানা যায়, সেলিম মিয়া (২৩) চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

বিজিবি সূত্র জানায়, ঢাকা থেকে দর্শনা ডিলাক্স নামে একটি নৈশকোচে স্বর্ণের একটি চালান দর্শনায় আনা হচ্ছে এমন খবরে ভিত্তিতে  বুধবার রাত থেকেই বিজিবির একটি দল চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের দর্শনা ফিলিং স্টেশনের কাছে অবস্থান নেয়।

ভোর ৪টার দিকে বাসটি সেখানে পৌঁছালে বিজিবির সদস্যরা গাড়িটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় সেলিম মিয়া নামে এক যাত্রীকে সন্দেহ হওয়ায় তাকে আটক করে বিজিবি। পরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদর দপ্তরে সকালে তার স্যান্ডেলের ভেতরে লুকিয়ে রাখা ১০টি স্বর্ণের বার বের করা হয়। সে সময় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

১০টি স্বর্ণের বারের ওজন এক কেজি ৬৪৮ গ্রাম। যা বর্তমান বাজার মূল্য ৬৩ লাখ ৫৭ হাজার ৬০০ টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ইমাম হাসান জানান, সেলিম মূলত পাচারকারী। ঢাকা থেকে এ স্বর্ণের চালানটি ভারতে পাচারের জন্য এনেছিলেন তিনি। তার সঙ্গে আর কে কে যুক্ত আছেন তা খতিয়ে দেখা হচ্ছে।

-এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ