শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ইয়েমেনে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান কাতারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: অনেক দিন ধরে সৌদি জোট কর্তৃক ইয়েমেনে যে কথিত যুদ্ধ চলছে, তা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশের একটি কাতার।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে বলে খবর দিয়েছে আইআরআই নিউজ পোর্টাল।

বিবৃতিতে কাতার বলছে, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলা দেশটির জনগণের জন্য দুঃখ-কষ্ট ছাড়া আর কোনো ফল বয়ে আনতে পারেনি। অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করতে হবে। তাদের অবস্থা দেখলে আজ যে কোনো মানুষ দুঃখ করবে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের ভিত্তিতে ইয়েমেনে যুদ্ধ বন্ধ ও জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার তাগিদ দিয়ে কাতার বলছে, জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়নে কাতার সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। যদি সৌদি জোট এ এলাকার শান্তি রক্ষার্থে সম্মত হয় যে কোনো সহযোগিতা করবে কাতার।

কাতার ইয়েমেনের ভৌগোলিক অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি কাতার সম্মান জানায়, ও ইসলামি রাষ্ট্র হিসেবে তাদের অবস্থা দেখাও কাতারের দায়িত্ব বলে উল্লেখ করেন তারা। সূত্র: অাই আর আই

মহানবির কটূক্তিতে ফাঁসির আদেশ হওয়া আছিয়া বিবির বেকসুর খালাস!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ