শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীকে ইসলামী ঐক্যজোটের চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের সময় চেয়ে চিঠি দিয়েছে ইসলামী ঐক্যজোট।

আজ বৃহস্পতিবার (১ নভেম্বর) বিকাল ৫টায় আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে দলীয় চিঠি নিয়ে যান ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন ও মাওলানা আনছারুল হক ইমরান।

আওয়ামী লীগের পক্ষে চিঠি রিসিভ করেন দলের উপ-দপ্তর দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া।

এর আগে নির্বাচনকে কেন্দ্র করে সংলাপ চেয়ে জাতীয় ঐক্যফ্রন্ট সর্বপ্রথম প্রধানমন্ত্রীকে চিঠি দেয়। চিঠিতে সংলাপের জন্য সাড়া দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে অনুযায়ী আজ সন্ধ্যায় বসছে প্রথম সংলাপ।

একই সঙ্গে ঐক্যফ্রন্টের পর বিকল্প ধারা ও জাতীয় পার্টি সংলাপের জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দেয়। প্রধানমন্ত্রী ২ নভেম্বর বিকল্প ধারা এবং ৫ নভেম্বর জাতীয় পার্টির সঙ্গে সংলাপে সবার তারিখ দিয়েছেন।

সংলাপে ড. কামালের আট নেতা বিএনপির সাত

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ