শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীকে আবারো চিঠি দেবে ঐক্যফ্রন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীকে আবারো চিঠি দেবে ঐক্যফ্রন্ট।রাজধানীর মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল কামাল হোসেনের চেম্বারে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আরো বলেন, আমরা আশা করবো ভবিষ্যতে সংলাপের ক্ষেত্রে ক্ষুদ্র পরিসরে আলোচনা হবে। বর্তমান রাজনৈতিক সংকট সামাধানের লক্ষ্যে এ বিষয়টিকে বিবেচনা করা হবে বলে আশাকরি।

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের বলেন, এখন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্রের দায়িত্ব পালন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ করে ১৪ দল। সাড়ে তিন ঘণ্টার ওই আলোচনায় ১৪ দলের পক্ষ থেকে জানানো হয়, তারা সংবিধানের বাইরে যাবে না।

সংলাপ শেষে বিএনপি সরাসরি তাদের অসন্তোষের কথা জানায়। আর ড. কামাল হোসেন বলেন, বিশেষ সমাধান না পেলেও সংলাপের ভবিষ্যৎ ফলপ্রসূ হবে বলে তিনি আশাবাদী।

পরদিন শুক্রবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১৪ দলের সঙ্গে সংলাপে বসে বি. চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট।

নির্বাচন সামনে রেখে দুই জোটের নেতৃবৃন্দ প্রায় তিন ঘণ্টা খোলামেলা আলোচনা করেন। এ সময় যুক্তফ্রন্টের পক্ষে সাত দফা দাবি উত্থাপন করা হয়।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ