রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মিয়ানমার পুলিশের গুলিতে আহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমার বর্ডারগার্ড পুলিশ (বিজিপি) উখিয়া সীমান্তের অভ্যান্তরে গুলি বর্ষণ করেছে। এতে রোহিঙ্গাসহ গুলিবিদ্ধ হয়েছেন দুই যুবক।

স্থানীয়রা গুলিবিদ্ধদের উদ্ধার করে উখিয়ার কুতুপালং রেডক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করেছে বলে জানা যায়। রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের উখিয়া উপজেলার রহমতের বিল এলাকায় এ গুলি বর্ষণের ঘটনাটি ঘটেছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানান, উখিয়া সীমান্তের বালুখালীর রহমত বিল এলাকার স্থানীয় আনোয়ার হোসেনের বাড়িতে রাখাল হিসেবে কাজ করতো বালুখালী ২নং ক্যাম্পের রোহিঙ্গা যুবক নুরুল ইসলাম।

তার সঙ্গে স্থানীয় সাহাব উদ্দিনের ছেলে জয়নাল উদ্দিন সীমান্তের পাশাপাশি এলাকায় গরু চরাতে গেলে সীমান্তের ওপার থেকে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে।

এতে তারা গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়ে। পরে খবর পেয়ে স্থানীয়রা গুলিবিদ্ধ জয়নাল ও নুরুল ইসলামকে উদ্ধার করে উখিয়ার রেডক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করেছে।

শুকরানা মাহফিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থী নিহত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ