শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

তালাকের পর সন্তান কার কাছে থাকবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসমাঈল আযহার: এক ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়েছেন। তার আট বছর বয়সের একটি ছেলে আছে। স্ত্রী এখনো অন্যত্র বিবাহে আবদ্ধ হননি। এ অবস্থায় ছেলে কার কছে থাকবে? তার ভরণ পোষণের দায়িত্ব কে নেবে?

অন্যদিকে আবার বাবা চাচ্ছেন ছেলেকে তার কাছে রাখতে। কিন্তু স্ত্রী ও তার পক্ষের লোক সুযোগ দিচ্ছেন না। এ অবস্থায় শরিয়তের বিধান কী?

উত্তর: শরিয়াতের বিধান হচ্ছে স্বামী স্ত্রী মধ্যে বিচ্ছেদ হলে ছেলে ৭ বছর এবং মেয়ের বয়স ৯ হওয়া পর্যন্ত সন্তান তার মায়ের কাছে থাকবে। কিন্তু তার ভরণ-পোষণের দায়-দায়িত্ব স্বামীর। ছেলে ৭ ও মেয়ের ৯ বছর অতিবাহিত হওয়ার পর তাদের দায়িত্ব বাবা কাঁধে।

অতএব সন্তান বড় হলে বাবার কাছে থাকবে। এ অবস্থায় স্ত্রী ও তার পক্ষের লোকদের উচিত হবে না ছেলেকে তাদের কাছে রেখে দেওয়া।

সূত্র: ১. রাদ্দুল মুহতার শামী) খ- নং ৫, পৃষ্ঠা নং ২৫৩- ২. ফাতাওয়ে আলমগীরী খ- নং ১, পৃষ্ঠা নং ৫৪১-৫৪২, ৩. আল বাহরুর রায়েক খ- নং ৪, পৃষ্ঠা নং ১৬৯-১৭০

তালাকের মহামারি; সমাজের দুই বাহুর ভাবনা!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ