শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতা কামনায় মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার দোয়ার আহ্বান বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় উপমহাদেশের একঝাঁক আলেম ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী হারালে প্রাণ পাখি অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী

আশুলিয়ায় চলন্ত বাস থেকে বাবাকে ফেলে মেয়ে অপহরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: ঢাকার আশুলিয়ায় চলন্ত বাস থেকে বাবাকে ফেলে মেয়েকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। আশুলিয়ার মরাগাং এলাকা থেকে রাত নয়টায় মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানা যায় বাবার নাম আকবর আলী ও মেয়ের নাম জরিনা বেগম। মেয়ের বয়স আনুমানিক ৪৫ বছর।

আশুলিয়া থানার এসআই বিজন কুমার দাস জানান, আশুলিয়ার ইউনিক এলাকা থেকে সন্ধ্যার পর টাঙ্গাইল যাওয়ার উদ্দেশ্যে বাসে ওঠেন বাবা ও মেয়ে। বাসটি আশুলিয়া পার হওয়ার পর দুর্বৃত্তরা বাবাকে জোর করে বাস থেকে নামিয়ে দেয়। এরপর কিছু দূর যাওয়ার পর মেয়েকেও ধাক্কা দিয়ে ফেলে দেয় তারা।

এসআই বিজন জানান, এ ব্যাপারে এখনই কিছু বলা সম্ভব নয়। ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। তবে তার গলার নিচে দাগ দেখা গেছে। তাতে মনে হয় গলা টিপে হত্যা করা হয়েছে।

বড় মহামারির মুখে ইউরোপ উত্তর আমেরিকা অস্ট্রেলিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ