শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

রোবট সংবাদপাঠক নিয়ে এলো চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টেলিভিশনের সংবাদ উপস্থাপনার জন্য এআই (কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন) সংবাদপাঠক প্রযুক্তি নিয়ে এসেছে চীনের সংবাদমাধ্যম সিনহুয়া।

ওই সংবাদপাঠক দেখতে অবিকল মানুষের মতো। তার কণ্ঠস্বরও রোবোটিক হলেও শুনতে অনেকটাই মানুষের কণ্ঠের ন্যায়। সিনহুয়া এরইমধ্যে এটিকে দিয়ে সংবাদ উপস্থাপনার কাজও করিয়েছে।

সংবাদ উপস্থাপনার সময় ওই প্রেজেন্টারকে সুন্দরভাবে পোশাকও পরিধান করানো হয়। একজন প্রফেশনাল নিউজ প্রেজেন্টারের মতোই স্বাভাবিকভাবে সংবাদ পড়তে পারে এ ডিজিটালাইজড রিপোর্টার।

গত বৃহস্পতিবার সংবাদ সংস্থাটি প্রথম ‘এআই নিউজরিডার’ নামের ওই প্রযুক্তিটি দিয়ে প্রতিবেদন সম্প্রচার করায়। সেসময় এটাকে মানুষের মতোই দেখাচ্ছিল।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ