আওয়ার ইসলাম: পদ্মা নদীতে ফেরির সাথে ধাক্কা লেগে ২৪ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবে গেছে। এ ঘটনায় ২১ জন যাত্রী তীরে উঠতে পারলেও ৩ যাত্রী এখনও নিখোঁজ রয়েছে বলে ঘাট সূত্রে জানা গেছে।
আজ রোববার বিকেলে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ রুটে এ ঘটনা ঘটে। শিবচর থানা পুলিশ জানায়, বিকেলে শামীম মাদবরের মালিকানাধীন স্পিডবোটটি শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে আসে।
মাঝ নদীতে এসে স্পিডবোটটি একটি ডাম্প ফেরির সাথে ধাক্কা লেগে ডুবে যায়। পরে টহলরত সেনা কর্মকর্তারা ২১ জন যাত্রীকে উদ্ধার করেন। তবে এখনো ৩ জন যাত্রী নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ যাত্রীদের পরিচয় জানা যায়নি। ঘটনার পরপরই শিবচর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেন।
নির্বাচন পেছানোর দাবি; ইসিকে ইসলামী আন্দোলনের চিঠি