শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭


সম্মাননা পেলো রাউজান ইসলামী নবজাগরণ সংগঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাউজান ইসলামী নবজাগরণ সংগঠন ও জমিয়তুল ওলামা কওমী মাদরাসা শিক্ষাবোর্ডকে বিশেষ সম্মাননা স্মারক দিয়েছে কচুখাইন দারুল হিকমা মাদরাসা।

১০ নভেম্বর দক্ষিণ রাউজান পশ্চিম কচুখাইন আহমদিয়া দারুল হিকমা আল ইসলামিয়া মাদরাসা ও এতিমখানার ২০১৮ বর্ষের সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব নুর মুহাম্মদ এর সভাপতিত্বে ও সহকারী পরিচালক মাওলানা ক্বারী খালেদ সাইফুল্লাহ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে ওলামা রাউজান কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা কেএম আলমগীর মাসউদ আরবনগরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাউজান ইসলামী নবজাগরণ সংগঠনের সভাপতি মুহাম্মদ হানিফ, মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ জিয়াউর রহমান (এডভোকেট), নবজাগরণ সংগঠনের সিনিয়র সহসভাপতি আখতার হোসাইন, সহসভাপতি মাওলানা আবু দারদা মাসুম, সাংগঠনিক সম্পাদক এইচএম উসমান খলিলাবাদী, যুগ্ম মহাসচিব মাওলানা সাইফুল্লাহ, সাহিত্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা শোয়াইব, প্রচার সম্পাদক মহিউদ্দিন, সহদপ্তর সম্পাদক সাহাবুদ্দীন ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এতে দ্বীনি শিক্ষার প্রচার ও প্রতিষ্ঠায় সহযোগী হিসেবে বিশেষ অবদান রাখায় 'রাউজান ইসলামী নব জাগরণ সংগঠন', কওমী মাদরাসা শিক্ষার মানোন্নয়ন ও মাদরাসার স্বকীয়তা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ 'রাউজান জমিয়তুল ওলামা কওমী মাদরাসা শিক্ষাবোর্ড' এবং একজন জমিদাতাকে বিশেষ সম্মাননা স্মারক দেয়া হয়।

রাউজান ইসলামী নবজাগরণ সংগঠনের পক্ষে থেকে ১০ জন সমাপনী পরীক্ষার্থীসহ অন্যান্য ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ