শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতা কামনায় মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার দোয়ার আহ্বান বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় উপমহাদেশের একঝাঁক আলেম ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী হারালে প্রাণ পাখি অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী

পুলিশের সঙ্গে গোলাগুলিতে রংপুরে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুরের গঙ্গাচড়া ও আশুলিয়ায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে ২ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

নিহতেরা ডাকাত বলে দাবি করছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে অস্ত্র ও গুলি।

সকাল ৫টায় গঙ্গাচড়ায় বেতগাড়ী এলাকায় ডাকাতির প্রস্তুতি খবরে সেখানে অভিযানে চালায় পুলিশ। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে ডাকাত সদস্যরা। পুলিশাও পাল্টা গুলি ছোঁড়ে। এ সময় নিহত হয় একজন।

আহত হয় পুলিশের ৫ সদস্য। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। এদিকে, ধামরাইয়ের কালামপুর থেকে আটক ডাকাত দলের সদস্য শামীমকে নিয়ে রোববার রাতে ডাকাতির মালামাল উদ্ধারে টঙ্গাবাড়ি এলাকায় অভিযানে যায় পুলিশ।

এ সময় শামীমকে ছিনিয়ে নিতে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পরে পুলিশ ও ডাকাতদের পাল্টাপাল্টি গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সে। শামীমের বাড়ি যশোর জেলায় বলে জানিয়েছে পুলিশ।

নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ ইসির


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ