শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ইসরাইলি হামলায় আল-আকসা টিভি ভবন ধ্বংস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নিয়ন্ত্রণাধীন আল-আকসা টিভি ভবন ধ্বংস করে দিয়েছে ইহুদিবাদী ইসরাইল।

গাজা উপত্যকায় হামাসের কয়েকজন সদস্যকে ইহুদিবাদী সেনারা হত্যার পর যখন সংঘর্ষ বেড়ে গেছে তখন হামাসের টিভি ভবন ধ্বংস করল তেল আবিব। চলমান সহিংসতার জন্য আন্তর্জাতিক সমাজ ইসরাইলকে দায়ী করছে। খবর পার্সটুডের

হামলার আগে ইসরাইল ওই ভবন থেকে লোকজনকে সরে যাওয়ার কথা বললে স্থানীয় বহু মানুষ এলাকা ছেড়ে চলে যায়। টিভি ভবন ধ্বংস হওয়ার পর হামাস বলেছে, শিগগিরি আবার আল-আকসা টিভির সম্প্রচার শুরু হবে।

ইহুদিবাদী ইসরাইল সম্প্রতি গাজা উপত্যকায় যে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে তার অংশ হিসেবে টিভি ভবনটি ধ্বংস করা হলো। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় হামাসের একজন কমান্ডারসহ অন্তত ১০ জন শহীদ হয়েছেন।

ইসরাইলের হামলার জবাবে হামাস এ পর্যন্ত প্রায় ৪০০ রকেট, মর্টারের গোলা এবং ট্যাংক-বিধ্বংসী অন্তত একটি গাইডেড ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। ইসরাইলের সামরিক অবস্থান লক্ষ্য করেও এসব রকেট হামলা চালানো হয়।

হামাসের একজন মুখপাত্র বলেছেন, ইসরাইলের গভীরে হামলা চালানোর বিষয়ে হামাসের সামরিক শাখা প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। মুখপাত্র আবু উবায়দা বলেন, “লাখ লাখ ইহুদিবাদীর বসতি আশকেলন আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসতে পারে।”

কাসসাম ব্রিগেড জানিয়েছে, আজ সকালের দিকে আশকেলনে চালানো রকেট হামলায় দুইজন ইসরাইলি নিহত ও ১৯ জন আহত হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ