শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

নির্বাচন তিন সপ্তাহ পেছানোর দাবি ঐক্যফ্রন্টের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নতুন করে তিন সপ্তাহ পেছানোর দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

বুধবার ইসির সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে ঐক্যফ্রন্ট নির্বাচন এক মাস পেছানোর দাবি জানালেও সেখান থেকে কমিয়ে আজ তিন সপ্তাহ পেছানোর দাবি জানায়।

মির্জা ফখরুল ইসলাম বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন তিন সপ্তাহ পেছানোর দাবি করেছি আমরা। দাবিগুলো নির্বাচন কমিশন (ইসি) বিবেচনা করবে বলে অামাদের জানিয়েছে।

ইসির সঙ্গে বৈঠকে খালেদা জিয়ার মুক্তি দাবিও করা হয়েছে বলে জানান মির্জাফখরুল।

এছাড়াও নির্বাচনে ইভিএম একেবারেই ব্যবহার না করার দাবি জানায় ঐক্যফ্রন্ট।

বৈঠকে অংশ নেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, বিএনপির খন্দকার মোশারফ হোসেন, মওদুদ আহমদ, আবদুল মালেক রতন, কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী, গণফোরামের সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, মোকাব্বির খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, এসএম আকরাম, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মো. মনসুর আহমদ প্রমুখ।

অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা ছাড়াও নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ ইসির সম্মেলন কক্ষে এ বৈঠকে অংশ নেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ