শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

নয়াপল্টনে পুলিশ-বিএনপি সংঘর্ষ; গাড়িতে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, গোলাগুলি চলছে।

আজ বুধবার দুপুর পৌনে একটার দিকে এই সংঘর্ষ বাধে। সংঘর্ষে এ পর্যন্ত কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বেলা ১১টার দিকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপি নেতা মির্জা আব্বাসের শোডাউনে দুই কর্মীর ওপর পুলিশ লাঠিচার্জ করার পরই সংঘর্ষ শুরু হয়। নেতাকর্মীরা পুলিশকে ধাওয়া করে ইটপাটকেল নিক্ষেপ করে।

এ সময় ককটেল বিস্ফোরণও ঘটানো হয়েছে। পুলিশও তাদের পাল্টা ধাওয়া করে লাঠিপেটা করে। নেতাকর্মীদের লক্ষ্য করে গুলিও ছোড়ে পুলিশ।

জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করতে নয়াপল্টনের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ভিড় করা নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

সংঘর্ষে পুলিশের ওপর বিএনপির নেতাকর্মীদের পাথর ছুড়তে দেখা যায়। বিক্ষুব্ধ নেতাকর্মীদের ঠেকাতে পুলিশ লাঠিচার্জ করেছে।

এদিকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা একটি পুলিশের গাড়িসহ কয়েকটি প্রাইভেট কার ও হোন্ডায়ও আগুন ধরিয়ে দিয়েছে। টায়ার পোড়ানোসহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সংঘর্ষস্থলে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ