রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

সাইফুলের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০ লাখ টাকা অনুদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আল-হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ আয়োজিত শুকরানা মাহফিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত সাইফুল ইসলামের পরিবারকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১০ লাখ টাকা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নিহত সাইফুল ইসলামের বাবা মুসলিম উদ্দিনের হাতে নগদ অর্থ তুলে দেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মো. জয়নাল আবেদিন।

কওমি মাদরাসার সনদের আইন পাস হওয়ায় প্রধানমন্ত্রীকে সংবর্ধনা উপলক্ষে গত ৪ নভেম্বর সোহরাওয়ার্দীতে অনুষ্ঠিত শুকরানা মাহফিলে খুটিতে থাকা বিদ্যুৎ লাইন থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।

সাইফুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ইসলামপুরের আলহাজ আমেনা বেগম টাইটেল মাদরাসার মেশকাত জামাতের শিক্ষার্থী ছিলেন। সাইফুল ইসলামের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুরে।

এর আগে সাইফুল ইসলামের জানাজার দিন কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইআতুল উলয়ার পক্ষ থেকে ১ লক্ষ টাকা সহায়তা স্বরূপ তুলে দেয়া হয়।

এছাড়াও নিহতের পরিবারকে অর্থসহায়তা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকার এমপি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, বেফাকের সহসভাপতি ও দারুল আরকাম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সাজিদুর রহমান ও ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী।

প্রকাশ্যে তাবলিগের বিভক্তি; নিরসনের পথ কী?

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ