শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ওমরাহ শেষে বিমানেই মারা গেল শিশু ইয়াহইয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র ওমরাহ পালন শেষে পরিবারের সঙ্গে ফেরার পথে বিমানেই মারা গেল চার বছরের এক শিশু।

সোমবার ওমান এয়ারওয়েজের একটি বিমানে এ ঘটনা ঘটে। ভারতীয় ওই শিশুর নাম ইয়াহইয়া।

গালফ নিউজের এক খবরে বলা হয়, সৌদি থেকে ওমানের রাজধানী মাসকট হয়ে ভারতের দক্ষিণাঞ্চলের কেরালা প্রদেশের কালিকুটের উদ্দেশে উড্ডয়ন করেছিল ওমান এয়ারওয়েজের ওই বিমান। এ ঘটনার পর বিমানটি আবু ধাবিতে জরুরি অবতরণ করে।

শিশুটির পুরো নাম ইয়াহিয়া পুথিয়াপুরাইল। তার মৃগী রোগ ছিল বলে জানিয়েছে পরিবার। বিমানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সেখানেই সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

আমিরাতে নিযুক্ত ভারতীয় দূতাবাস শিশুটির মরদেহ মঙ্গলবার সকালে দেশে পাঠায়।

জানা যায়, ইয়াহিয়ার মরদেহ মঙ্গলবার সকালের দিকে কান্নুরে পৌঁছে। দুপুরের দিকে তাকে দাফন করা হয়।

‘ভোটের ২-১০ দিন আগে মাঠে সেনা থাকবে’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ