শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

‘ওয়াজ মাহফিলে নির্বাচনের প্রচার করা যাবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ওয়াজ মাহফিলে কোনো ধরনের নির্বাচনের প্রচার করা যাবে না বলে নির্দেশনা জারির পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন।

কমিশনের কর্মকর্তারা জানান, শীত মওসুমে দেশের বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিলসহ নানা ধরনের অনুষ্ঠান হয়। এসবে যাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করা হয় সে বিষয়ে দৃষ্টি রাখা হবে।

আচরণবিধিতে বলা হয়েছে, মসজিদ-মন্দির, গির্জা বা অন্য কোনো ধর্মীয় উপাসানালয়ে কোনো প্রকার নির্বাচনী প্রচার চালানো যাবে না।

সেই সঙ্গে ভোটের প্রচারে ব্যক্তিগত চরিত্র হনন করে বক্তব্য দেওয়া, উসকানিমূলক বা মানহানিকর কিংবা লিঙ্গ, সাম্প্রদায়িকতা বা ধর্মানুভূতিতে আঘাত লাগে এমন বক্তব্য দেওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে আচরণবিধিতে।

এদিকে একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের কাজে নিয়োজিত সব কর্মকর্তা ও নির্বাচন অফিস সংশ্লিষ্টদের ছুটি বাতিল করেছে নির্বাচন কমিশন।

এ সংক্রান্ত আদেশ বুধবার সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান।

এ নির্বাচনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক মিলিয়ে ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিয়ে ৫৮১ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছেন।

সেই সঙ্গে ইসি সচিবালয় এবং মাঠ পর্যায়ে (আঞ্চলিক, জেলা ও উপজেলা) ৫১৮টি নির্বাচন অফিস রয়েছে। ভোট পর্যন্ত সংশ্লিষ্ট সবার ছুটি বাতিল করা হয়েছে।

তাবলিগের সংকট নিরসনে দেওবন্দ যাচ্ছেন প্রতিনিধি দল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ