শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ধানের শীষ প্রতীকে নির্বাচন ঐক্যফ্রন্টের, জানাতে যাচ্ছেন ইসিকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী একাদশ নির্বাচনে জোটগতভাবে নির্বাচনী প্রতীক জানাতে আজ বৃহস্পতিবার বিকাল ৪ টায় নির্বাচন কমিশনে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট।

এর আগে আজ দুপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের আইন পেশার চেম্বারে ড. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠকে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা মান্না বলেন, জোটগতভাবে নির্বাচন করলে জাতীয় ঐক্যফ্রন্টের কমন প্রতীক ‘ধানের শীষ’ হবে। মান্না
আরো বলেন, ‘আজকে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আমরা যতগুলো দল মিলে জাতীয় ঐক্যফ্রন্ট করেছি, আমরা সকলে একটি কমন প্রতীকে নির্বাচন করব। সেই কমন প্রতীক হবে ধানের শীষ।’

‘একঘণ্টার জন্যও নির্বাচন পিছিয়ে যাক আমরা চাই না’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ