বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ফরিদপুর-১ আসনে এগিয়ে দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে নতুন ভোটারদের সংখ্যা এক লাখের ওপরে। বিপুলসংখ্যক এই ভোটারের প্রত্যাশা পূরণে বিকল্পহীন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সদস্য আরিফুর রহমান দোলন। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও সাধারণ ভোটাররা তাই মনে করেন।

আলফাডাঙ্গা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহাদুল হাসান আহাদ বলেন, ‘এবারের সংসদ নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণে নতুন ভোটারদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তারা এমন একজনকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান, যার সঙ্গে তারা কথা বলতে পারেন। কাজ করতে পারেন। মিশতে পারেন; যিনি প্রযুক্তি বোঝেন। মানুষের সঙ্গে সদ্ব্যবহার করেন। নতুনদের এই প্রত্যাশার জায়গায় আরিফুর রহমান দোলন বিকল্পহীন। তিনি সবার সঙ্গে সহজে মিশতে পারেন। মানুষ তাকে ভালোবাসে। পছন্দ করে।’

আলফাডাঙ্গা আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত। এই উপজেলার ভোটেই সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হয়। অথচ এখন পর্যন্ত এই উপজেলা থেকে কেউ ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য হতে পারেননি। এবার আরিফুর রহমান দোলনকে ঘিরে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে স্থানীয়ভাবে।’

আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এম জালাল উদ্দিন বলেন, ‘আলফাডাঙ্গার মানুষ আজীবন নৌকায় ভোট দিয়ে আসছে। কিন্তু আমরা এখানো আমাদের কাউকে সংসদে পাঠাতে পারিনি। এবার আমরা আরিফুর রহমান দোলনকে নিয়ে আশাবাদী। তিনি এই অঞ্চলের ঐতিহ্যবাহী মুন্সী পরিবারের সন্তান। মানুষের মধ্যে ইতিবাচক ভাবমূর্তি রয়েছে। যা দলের জয়কে সহজ করবে।’

বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ময়না ইউনিয়নের চেয়ারম্যানে নাসির মো. সেলিম বলেন, ‘রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি নিয়মিত সামাজিক কর্মকা- করে সাধারণ মানুষের মধ্যে খুবই ইতিবাচক একটি ভাবমূর্তি তৈরি করেছেন আরিফুর রহমান দোলন। ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, মাদরাসাসহ ধর্মপ্রাণদের সঙ্গে নিবিড় যোগাযোগ-সম্পর্ক রয়েছে। তার আচার-ব্যবহারও ভালো।’

মধুখালী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খুরশিদুল আলম বলেন, ‘আরিফুর রহমান দোলন তিন উপজেলায় চক্ষু ক্যাম্প করে প্রায় তিন হাজার মানুষকে চক্ষুসেবা দিয়েছেন।

এ ছাড়া কম্পিউটà¦