সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

এককভাবেই নির্বাচনে ঐক্যজোট; নির্বাচন করবেন না মুফতি ফয়জুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন রাইয়ান ।।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মিনার প্রতীকে এককভাবেই লড়বে ইসলামী ঐক্যজোট। এ লক্ষ্যে দলটি ঢাকাসহ সারাদেশে অর্ধশতাধিক আসনে প্রার্থী চূড়ান্ত করেছে।

জোটবন্ধ হয়ে আগামী নির্বাচনে অংশ নেয়ার কথা থাকলেও সে চিন্তা দলে নেই বলে জানিয়েছেন কেন্দ্রীয় একাধিক নেতা।

জানা যায়, মঙ্গলবার সকাল ১০টায় লালবাগস্থ কার্যালয়ে ইসলামী ঐক্যজোটের পার্লামেন্টারী বোর্ডের সভায় মনোনয়ন প্রতাশীদের তালিকা যাচাই-বাছাই শেষে ৫৬ জনের একটি প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী।

উপস্থিত ছিলেন পার্লামেন্টারী বোর্ডের সদস্য মাওলানা আবুল হাসানাত আমিনী, মাওলানা আবদুর রশিদ মজুমদার, মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা জসিমউদ্দিন, অধ্যাপক মাওলানা এহতেশাম সারওয়ার, মাওলানা মুফতী তৈয়্যব হোসাইন, মাওলানা আবুল কাশেম, মাওলানা শেখ লোকমান হোসাইন, মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা আনসারুল হক ইমরান প্রমুখ।

মা অসুস্থ থাকায় এ বৈঠকে দলের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ অংশ নেননি বলে জানা যায়।

নির্বাচন উপলক্ষে বেশ কিছুদিন ধরেই সরকার দলীয় জোটে যাওয়ার আভাস এবং বিভিন্ন পত্রিকায় এ নিয়ে নিউজ হলেও সেগুলোকে নাকচ করেছেন কেন্দ্রীয় নেতৃবন্দ। এ বিষয়ে আওয়ার ইসলামকে তারা বলেন, আগামী নির্বাচন উপলক্ষে আমরা একটি ইসলামি প্লাটফরম তৈরির চেষ্টা করেছিলাম, কোনো জোটে যাওয়ার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত ছিল না।

নেতৃবৃন্দ বলেন, ইসলামী ঐক্যজোট মিনার প্রতীকেই নির্বাচন করবে এবং এককভাবেই নির্বাচন করবে।

তবে প্রার্থী তালিকায় আলোচনায় থাকা কেন্দ্রীয় অনেক নেতাই নির্বাচনে আসবেন না বলে জানিয়েছে একটি বিশ্বস্ত সূত্র। সে তালিকায় রয়েছেন দলের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।

চট্টগ্রাম ৭ আসন থেকে তার পক্ষে মনোনয়ন ফরম তোলা ও প্রার্থী হিসেবে দল থেকে তাকে চূড়ান্ত করা হলেও তিনি নির্বাচন করবেন না বলেই জানা গেছে।

কেন্দ্রীয় নেতাদের মধ্যে মনোনয়ন চূড়ান্ত করা প্রার্থীরা হলেন, মাওলানা আবদুল লতিফ নেজামী নরসিংদী-৩, মুফতী ফয়জুল্লাহ চট্টগ্রাম-৭, মাওলানা আবুল হাসানাত আমিনী ব্রাহ্মণবাড়িয়া-২, মাওলানা আবদুর রশিদ মজুমদার ঢাকা-৬, মাওলানা যোবায়ের আহমদ গাইবান্ধা-২, অধ্যà