শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

হামাসকে ধ্বংস করা অসম্ভব: লিবারম্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হামাসের বিরুদ্ধে ব্যর্থতার দায়ে ইসরাইলের পদত্যাগকারী যুদ্ধমন্ত্রী এভিগডোর লিবারম্যান বলেছেন, হামলা চালিয়ে বা বলপ্রয়োগ করে গাজা নিয়ন্ত্রণকারী হামাসকে ধ্বংস করা অসম্ভব।

সম্প্রতি ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে কুলিয়ে উঠতে অসমর্থ লিবারম্যান পদত্যাগ করেন।

ইসরাইলের একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে লিবারম্যান বলেন, যুদ্ধের মাধ্যমে হামাসকে ধ্বংস করা অসম্ভব। আর এ কারণে তেল আবিব ভিন্ন উপায় অবলম্বন করছে।

গাজা থেকে প্রতিরোধ যোদ্ধাদের ইসরাইল অভিমুখী ক্ষেপণাস্ত্র বৃষ্টির মুখে গত ১৪ নভেম্বর ইহুদিবাদী ইসরাইল যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়। এ ঘটনাকে হামাসের সামনে আত্মসমর্পণ হিসেবে অভিহিত করে লিবারম্যান যুদ্ধমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান।

‘ইসরাইল আল-ইয়াওম’ নামের ইসরাইলের পত্রিকা জানিয়েছে, হামাসের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলের ৩১৭টি বাড়ি, ৮১টি গাড়ি, চারটি কৃষিক্ষেত এবং বেশ কয়েকটি স্থাপনার ক্ষতি হয়েছে।

হামাসের বিরুদ্ধে ব্যর্থ হয়ে ইসরাইলের যুদ্ধমন্ত্রীর পদত্যাগ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ