শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

নির্বাচনের আগে নতুন ওয়াজ মাহফিলের অনুমতি নয় : ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের আগে নতুন করে ওয়াজ মাহফিলের অনুমতি না দেয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

তবে ইতোমধ্যে যেসব ওয়াজ-মাহফিলের তারিখ নির্ধারণ করা আছে এবং প্রশাসনের অনুমতি নেয়া আছে সেগুলো করা যাবে। তবে এসব অনুষ্ঠানে কোনো প্রকার নির্বাচনী প্রচারণা চালানো যাবে না।

এছাড়া বিশেষ কারণে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার অনুমতিক্রমে অনুষ্ঠান আয়োজন করা যাবে। নির্দেশনাটি বাস্তবায় করতে রিটার্নিং কর্মকর্তাকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে বলেছে ইসি।

গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত একটি চিঠিতে সই করেন ইসির যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান। চিঠিটি সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

‘ওয়াজ মাহফিলে নির্বাচনের প্রচার করা যাবে না’

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ