শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

যেসব আসনে দুইজন প্রার্থী রেখেছে আওয়ামী লীগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সাত আসনে দুইজন করে প্রার্থী রাখা হয়েছে। প্রার্থীতা নিয়ে সমস্যা থাকায়, এসব আসনে বাছাই শেষে দুইজন করে মনোনয়ন দিয়েছে দলটি।

এগুলোর মধ্যে ঢাকা-৭ আসনে হাজী মোহাম্মদ সেলিম এবং হাজী আবুল হাসনাতকে মনোনীত করা হয়েছে, কিশোরগঞ্জ-১ আসনে সৈয়দ আশরাফুল ইসলাম ও মশিউর রহমান হুমায়ূন, ঢাকা-৫ আসনে হাবীবুর রহমান মোল্লা ও কাজী মনিরুল ইসলাম মনু।

লক্ষীপুর-৩ আসনে এস এম শাহজাহান কামাল ও গোলাম ফারুক, জামালপুর-১ আসনে আবুল কালাম আজাদ ও নূর মোহাম্মদ এবং জামালপুর-৫ আসনে রেজাউল করিম হীরা ও মোজাফ্ফর হোসেনকে মনোনয়নের চিঠি দেয়া হয়েছে। এছাড়া, চাঁদপুর-১ এ মনোনয়ন দেয়া হয়েছে মহিউদ্দিন খান আলমগীর এবং গোলাম হোসেনকে।

চূড়ান্ত মনোনয়ন প্রার্থীদের আজ চিঠি দেয়া শুরু করে আওয়ামী লীগ। রবিবার সকাল ১০টা থেকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে চূড়ান্ত মনোনীত প্রার্থীদের চিঠি দেয়া শুরু করে দলটি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, ৩০০ আসনের মধ্যে আজ ‘২৩০টির মতো’ আসনে আওয়ামী লীগের মনোনীতদের চিঠি দেয়া হয়েছে। মনোনীতদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে আগামীকাল সোমবার।'

উল্লেখ্য, তফসিল ঘোষণা অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ৩০শে ডিসেম্বর। এর আগে, ২৮শে নভেম্বর পর্যন্ত মনোনয়ন দাখিল করা যাবে। ২রা ডিসেম্বর বাছাইয়ের পর প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ই ডিসেম্বর পর্যন্ত। তার আগেই জোটের আসন ভাগাভাগি শেষ করতে হবে দলগুলোকে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ