সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের

পাকিস্তানে বাংলাদেশী পণ্য ব্যাপকভাবে প্রশংসিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আয়োজিত চ্যারিটি বাজারে বাংলাদেশের ঐতিহ্যবাহী শাড়ি ও সুস্বাদু খাবার ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

পাকিস্তান পররাষ্ট্র দপ্তর মহিলা সমিতি গত ২৫ নভেম্বর স্থানীয় পররাষ্ট্র মন্ত্রণালয় প্রাঙ্গণে বার্ষিক এই চ্যারিটি বাজারের আয়োজন করে বলে সোমবার ঢাকায় এক তথ্য বিরণীতে জানানো হয়।

চ্যারিটি বাজার উদ্বোধন করেন পাকিস্তানের প্রেসিডেন্ট পত্নী ও ফার্স্ট লেডি সামিনা আলভি। সেসময় তিনি বাংলাদেশসহ বিভিন্ন দেশের স্টল পরিদর্শন করেন।

ইসলামাবাদের প্রায় সব বিদেশি দূতাবাস এ চ্যারিটি বাজারে অংশ নেয়। সংগৃহীত তহবিল পাকিস্তান পররাষ্ট্র দপ্তর মহিলা সমিতির মাধ্যমে দাতব্য কাজে ব্যয় করা হবে। বাংলাদেশ হাইকমিশন এ তহবিলে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ প্রদান করে।

স্টল পরিদর্শনকালে পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার তারিক আহসান ও তার পত্নী মাহাজাবীন আহসান প্রধান অতিথিকে বাংলাদেশ স্টলে স্বাগত জানান। এছাড়া পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী শাহ মেহমুদ কুরেশীও চ্যারিটি বাজার পরিদর্শন করেন।

বাংলাদেশ স্টলে প্রদর্শিত পণ্যের মধ্যে ছিল জামদানি ও সিল্ক শাড়ি, হাতব্যাগ এবং বিভিন্ন পাটজাতসামগ্রী। খাবারের মধ্যে ছিল মুরগির বিরিয়ানি, মাছের কাটলেট, আলুর চপ, পাটিসাপটা পিঠা, রসগোল্লা ও সামুচা। অধিকাংশ বাংলাদেশী খাবার তৈরি করেন বাংলাদেশের হাইকমিশনারের পত্নীও মিশনের অন্যান্য কর্মকর্তার পত্নীগণ।

বাংলাদেশ হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশী নাগরিকগণ এ বাজার পরিদর্শন করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ