শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

২০২২ সালে সাগরে ভাসবে নতুন টাইটানিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১৫ এপ্রিল, ১৯১২। ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন থেকে নিউইয়র্ক যাওয়ার পথে হিমশৈলে ধাক্কা লেগে ডুবে গিয়েছিল বিশ্বের বৃহত্তম জাহাজ, টাইটানিক। সেই ভয়াল স্মৃতি উজিয়ে ফের জলে ভাসতে চলেছে টাইটানিক।

২০২২ সালে ফের সমুদ্রে ভাসবে টাইটানিক। এবার এ জাহাজে আরও সুসজ্জিত এবং আধুনিকতার ছোঁয়া থাকছে।

অস্ট্রেলিয়ার ব্যবসায়ী ক্লাইভ পামারের ব্লু স্টারলাইন সংস্থা জাহাজটি তৈরি করেছে। দেখতে অনেকটা প্রথম টাইটানিকের মতোই এটি। কারণ, জাহাজটির সাজসজ্জা প্রথম টাইটানিকের কথা মাথায় রেখে করা হচ্ছে।

তবে নিরাপত্তা ও বিনোদনের কথা মাথায় রেখে এর অনেক কিছু বদল করা হয়েছে। জাহাজটি ২৭০ মিটার লম্বা, ৫৩ মিটার চওড়া এবং ওজন ৪ কোটি টন।

৯ তলার এই জাহাজে থাকছে সুইমিং পুল, হেলিপ্যাড, টার্কিশ বাথ, জিম, ৮৪০টি কেবিন।

এতে ২ হাজার ৪০০ যাত্রী ও ৯০০ ক্রু মেম্বর ধরবে। এ ছাড়া, জাহাজে থাকছে জিপিএস সিস্টেম, জাহাজ  তৈরি করতে মোট খরচ হচ্ছে ৩০০ মিলিয়ন পাউন্ড।

ট্রাম্পকে টুইটের আগুনে পুড়িয়ে বিখ্যাত আসামের মেয়ে

এএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ