শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

মহাজোটের ৫ শরিক দল পেল ১৩ আসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় নির্বাচনের জন্য মহাজোটের শরিক পাঁচটি দলের জন্য ১৩টি আসন ছাড় দিয়েছে আওয়ামী লীগ।

মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকেলে এ আসনগুলোতে প্রার্থীদের মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ আসনগুলোর মধ্যে ওয়ার্কার্স পার্টি পেয়েছে পাঁচটি, জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) তিনটি, বাংলাদেশ জাসদকে দু’টি, জাতীয় পার্টিকে (জাপা) একটি ও তরিকত ফেডারেশনকে দু’টি আসন।

তবে শেষ পর্যায়ে এ সংখ্যা কম-বেশি হতে পারে বলেও জানা গেছে। কারণ, ১৪ দলের শরিক দলগুলোর আরও কয়েকটি আসন ছাড়ের দাবি রয়েছে। আবার যেগুলো ছাড়া হয়েছে তার মধ্যে দুই একটিতে আওয়ামী লীগেরও প্রার্থীও রয়েছে।

আসনগুলো হলো, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ঢাকা-৮, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা রাজশাহী-২, মোস্তফা লুৎফুল্লা সাতক্ষীরা-১, টিপু সুলতান বরিশাল-৩ ও ইয়াসিন আলী ঠাকুরগাঁও-৩।

জাসদের ৩ আসনের মধ্যে দলটির সভাপতি হাসানুল হক ইনু কুষ্টিয়া-২, সাধারণ সম্পাদক শিরিন আক্তার ফেনী-১ ও রেজাউল করিম তানসেন বগুড়া-৫ আসন।

ফেনীতে শিরিন আক্তারকে মনোনয়ন দেয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা অসন্তুষ্ট। তারা সেখানে ব্যাপক বিক্ষোভও করেছেন।

১৪ দলের আরেক শরিক দল বাংলাদেশ জাসদের সভাপতি শরিফ নুরুল আম্বিয়া নড়াইল-১ এবং কার্যকরি সভাপতি মাঈনুদ্দিন খান বাদল চট্টগ্রাম-৮। তবে নড়াইল-১ আসনে আওয়ামী লীগের কবিরুল হকও (মুক্তি) মনোনয়ন পেয়েছেন।

তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বাশার মাইজভাণ্ডারী চট্টগ্রাম-২ এবং আনোয়ার হোসেন খান লক্ষ্মীপুর-১।

এছাড়া জাতীয় পার্টি (জাপা) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু পেয়েছেন পিরোজপুর-২ আসনের মনোনয়ন।

জামাই শ্বশুর দ্বন্দ্ব, আলোচনায় মাওলানা হাসানাত আমিনী

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ