শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

সারাদেশে মনোনয়ন দাখিল হয়েছে ৩ হাজার ৫৬টি: ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩ হাজার ৫৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

আজ বুধবার নির্বাচন কমিশনের সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানিয়ে বলেন মনোনয়নের মধ্যে ঢাকা ৭০৮ জন, চট্টগ্রাম ৬৮৮ জন, সিলেট ১৭৭ জন, রাজশাহী ৩৫৩ জন, খুলনা ৩৫১ জন, বরিশাল ১৮২ জন, ময়মনসিংহ ২৩৬ জন, রংপুর ৩৬১ জন দাখিল করেছেন।

তিনি আরও বলেন  ঢাকা ৮-এ মনোনয়ন পেয়েছেন সর্বোচ্চ ২২ জন। মাগুরা-২ আসন থেকে সর্বনিম্ন মনোনয়ন দাখিল করেছেন চার জন।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, প্রথমবারের মতো কোনো নির্বাচনে অনলাইনে মনোনয়ন জমা দেন সারাদেশ থেকে ৩৯ জন। এরমধ্যে ২৩টি সঠিকভাবে পূরণ হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ, বিএনপি, স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দল এ মনোনয়ন দাখিল করেন।

উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১০ ডিসেম্বর।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ